সর্বশেষ তথ্য অনুযায়ী গত মঙ্গলবার এসব দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়
এতে ছাত্রদল ও যুবদলের অনেকেই কাজ পেয়েছেন বলে জানা গেছে
এ ছাড়া সিডিএতে কাজের অনিয়মের অভিযোগে যাঁদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাঁরাও কাজ পেয়েছেন বলে প্রকৌশলীরা জানিয়েছেন
এর আগে গত বৃহস্পতিবার সিটি করপোরেশন ভবনে দেখা যায় সকাল থেকে যুবদল ছাত্রদল ও যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র দিতে ভিড় করছেন
দলীয় ঠিকাদারেরা আলাদাভাবে আবেদন জমা দিলেও যুবদল-ছাত্রদল দলবেঁধে জমা দেন
তাঁদের নেতৃত্ব দেন নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন
তাঁর সঙ্গে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল ও ছাত্রদল নেতারাও আবেদন জমা দেন
দুপুরের পর তাঁরা বিভিন্ন কর্মকর্তার কক্ষে বসে মধ্যাহ্নভোজও সারেন
আবেদনপত্র জমা শেষে তাঁরা দলবেঁধে সিটি করপোরেশন ত্যাগ করেন
এ সম্পর্কে কাজী বেলাল প্রথম আলোকে বলেন বিগত ১৭ বছরে অনেক ঠিকাদার সিটি করপোরেশনে প্রকাশ্যে ঠিকাদারিতে অংশ নিতে পারেননি
এখন নতুন মেয়র হওয়ায় তাঁরা নিয়ম মেনে কাজের জন্য এসেছেন
আমি নিজেও ঠিকাদারি করি
১৯৯৪ সাল থেকে সিটি করপোরেশনে ঠিকাদারির সঙ্গে জড়িত আছি
কাজী বেলাল ছাড়াও নতুন আসা দেড় শ ঠিকাদারদের বেশির ভাগই বিএনপি যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে
তাঁদের মধ্যে রয়েছেন চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ আকবর পাঁচলাইশ থানা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন বাকলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি আবদুল হাকিম নগর ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন চৌধুরী পশ্চিম বাকলিয়া ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন যুবদল নেতা ইয়াকুব চৌধুরী প্রমুখ
তাঁরা সিটি করপোরেশনে নতুন বলে জানা গেছে
তাঁদের মধ্যে কাজী বেলাল নিজাম উদ্দিন ইয়াকুব চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন
সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন দুই রাজনৈতিক দলের ঠিকাদারদের ঠেলাঠেলিতে পেশাদার ঠিকাদারদের কাজ করাই অসম্ভব হয়ে পড়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদারকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিনের দাবি নতুন যে ঠিকাদারেরা করপোরেশনে তালিকাভুক্ত হয়েছেন তাঁদের মধ্যে ১০-১২ জন হচ্ছেন তালিকাভুক্ত ঠিকাদার
বাকিদের কাজ করার অভিজ্ঞতা নেই
তাঁরা মৌসুমি ঠিকাদার হিসেবে এসেছেন
তিনি বলেন আমরা অতীতেও মৌসুমি ঠিকাদার দেখেছি
এঁরা বেশিদিন টিকতে না পেরে একসময় চলে যান
তিনি বলেন লটারির মাধ্যমে কাজ দিলে যে যতটা পাবেন তাকে ততটাই দিতে হবে
সবাইকে একটি করে কাজ দিলে আমরা তা মেনে নেব না
গাধা আর ঘোড়া এক হতে পারে না
জানতে চাইলে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন ঠিকাদারেরা নিয়ম মেনে কাজের জন্য আবেদন করেছেন
যদি অপেশাদার কেউ কাজ করে সময়মতো শেষ করতে না পারেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে দিয়ে ওই কাজ শেষ করা হবে
তবে সব ক্ষেত্রে আমরা গণখাতে ক্রয়বিধি অনুসরণ করছি
চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন আমি চট্টগ্রাম সিটি করপোরেশনে ঠিকাদার হিসেবে নতুন তালিকাভুক্ত হলেও এর আগে সিডিএতে কাজ করেছি
তবে সিটি করপোরেশনে অনেকেই নতুনভাবে শুরু করেছেন
তাঁরা কিছু একটা করার চেষ্টা করছেন আর কী
তবে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন নতুন ঠিকাদার নিয়ে কোনো আপত্তি নেই
তবে কাজ দেওয়ার ক্ষেত্রে দলীয়করণ যেন না হয়
অতীতে সিটি করপোরেশনে সবাই স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন
অদক্ষ কোনো ঠিকাদারকে কাজ না দেওয়ার দাবি জানান তিনি
মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী
নগরে মশার উপদ্রব বেড়েছে
বেড়েছে মশাবাহিত রোগ ম্যালেরিয়া ডেঙ্গু ও ফাইলেরিয়ার প্রকোপ
পাশাপাশি মশা প্রজননকেন্দ্র—ডাস্টবিন  নালা নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না
বর্জ্য ব্যবস্থাপনাও দুর্বল

নগরে মশার উপদ্রব ব্যাপকহারে বেড়েছে
দিনে-রাতে মশার কামড়ে নাকাল হচ্ছেন নগরবাসী
দেখা দিচ্ছে মশাবাহিত রোগ—ম্যালেরিয়া ডেঙ্গু ও ফাইলেরিয়ার প্রকোপ
এ অবস্থায় বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আপাতত নগরবাসীকে মশারি ছাড়া না ঘুমানোর পরামর্শ দিয়েছেন
অপরদিকে মশার বংশ বিস্তারের জন্য নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেছেন করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী
সিটি করপোরেশন সূত্র জানায় বৃষ্টিপাত কমে আসায় নগরের ছোট-বড় ২২ হাজার নালায় পানি প্রবাহ কমে এসেছে
এসব নালা ও হাজার খানেক ডোবায় জমে থাকা পানি এবং এক হাজার ৩৫০টি ডাস্টবিন অসংখ্য ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানে মশা প্রতিদিন লার্ভা ও ডিম ছাড়ছে
এতে মশার বংশ বিস্তার ঘটছে
চকবাজারের কাপাসগোলার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ইমাম হোছাইন বলেন মাসখানেক থেকে মশার উপদ্রব বেড়েছে
তবে দিনের চেয়ে বেশি কামড়ায় রাতে
চকবাজার ওয়ার্ডে এখনো মশানিধন কার্যক্রম দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন
এ প্রসঙ্গে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার বলেন শুষ্ক মৌসুমে পুরো চকবাজারে মশার উপদ্রব বাড়ে
তবে কাপাসগোলা কাঁচাবাজার এলাকা গোয়াছিবাগানসহ নিচু এলাকায় মশার উপদ্রব বেশি দেখা যায়
আগামী ১০-১৫ দিনের মধ্যে মশানিধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি
লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এফ কবির আহমেদ বলেন লালখান বাজার এলাকায় মশার পরিস্থিতি সহনশীল পর্যায়ে আছে
মশার উৎপাত প্রতিরোধ করার জন্য প্রাথমিক উদ্যোগ হিসেবে ডোবা- নালাগুলোতে সিটি করপোরেশনের সরবরাহ করা কালো তেল নামে খ্যাত বিশেষ ওষুধ ছিটানো হয়
বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন বলেন তাঁর ওয়ার্ডে মশার উৎপাত থেকে রেহাই পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিয়মিত ডোবা-নালা পরিষ্কার এবং ঝোপঝাড় কাটা হয়
নগরের কালুরঘাট বহদ্দারহাট চান্দগাঁও শুলকবহর চকবাজার বাকলিয়া ও রাজাখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব এলাকার নালা-নর্দমা ডোবা ও অপরিচ্ছন্ন স্থানে মশার ব্যাপক বংশ বিস্তার ঘটছে
চান্দগাঁও ওয়ার্ডের পশ্চিম ফরিদারপাড়ার গৃহিণী হাফছা বেগম বলেন বাসার পাশে অপরিচ্ছন্ন মির্জার খাল বহদ্দারহাট অংশ ও ঝোপঝাড়ে মশা জন্মাচ্ছে
অনেক সময় মশার কয়েল জ্বালিয়ে দুপুরের খাবার সারতে হয়
ছোট বাচ্চাকে কামড়ালে সহজে কান্না থামানো যায় না
নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জাহেদা বেগম জানায় মশার কামড়ে চুলকায় ও চামড়া ফুলে যায়
এতে আমার শরীরে এলার্জি হয়
ঠিকমতো পড়াশোনা করতে পারি না
পূর্ব পশ্চিম ও দক্ষিণ বাকলিয়া নিচু এলাকা হওয়ায় এখানে জলাবদ্ধতা একটু বেশি
ফলে পুরো বাকলিয়ায় মশার উপদ্রব বেশি বলে জানান স্থানীয় লোকজন
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মো ইয়াছিন চৌধুরী বলেন মশার ওষুধ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম
তবে নগরে ডোবা কমায় মশার প্রকোপ কমতে পারে
মশানিধন কার্যক্রমে সিটি করপোরেশনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিল্পকারখানার কর্মকর্তা-কর্মচারী
তাঁদের অভিযোগ প্রায় চার বর্গ কিলোমিটার আয়তনের কালুরঘাট ভারী শিল্প এলাকায় আট-দশ বছরের মধ্যে মশা মারতে দেখা যায়নি
স্মার্ট জিনস লিমিটেডের কর্মকর্তা শাহজাহান খান বললেন মাগরিবের পর থেকে কয়েল জ্বেলে বসতে হয়
কাজ করতে অসুবিধায় পড়ি
গাজী ওয়্যারস লিমিটেডের সিবিএ সভাপতি অলক কুমার দেওয়ান বলেন কারখানার বর্জ্য জমে নালাগুলো বন্ধ হয়ে গেছে
এ ছাড়া ঝোপঝাড়েও মশার বংশ বিস্তার হচ্ছে
বিভিন্ন কারখানার উদ্যোগে এসব পরিষ্কার করে কেরোসিন ছিটানো হয়
কিন্তু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বা মশানিধন অভিযান আমি গত ১০ বছরেও দেখিনি
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা যায়  করপোরেশন গতানুগতিকভাবে নভেম্বর থেকেই মশানিধন কার্যক্রম শুরু করবে
সূত্রমতে ৪০ লাখ লোকের এ নগরে মশানিধনের জন্য ১৫০ জন স্প্রেম্যান এবং ২২ হাজার নালা-নর্দমাসহ পুরো নগরের জন্য পরিচ্ছন্নকর্মী আছেন মাত্র ৫০০ জন
মশানিধনে বছরে সাত হাজার লিটার মশার ডিম ও লার্ভা ধ্বংসকারী লার্ভি সাইট এবং ১০ হাজার লিটার মশা ধ্বংসকারী এলালডি সাইট ওষুধ ছিটানো হয়
এসব ওষুধ প্রয়োজনের এক-তৃতীয়াংশেরও কম
প্রতি তিন দিন পরপর মশা ডিম ছাড়লেও কর্মীরা ওষুধ ছিটায় সপ্তাহে একবার
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সম্প্রতি মশাবাহিত ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়ার রোগী বাড়ছে বলে স্বীকার করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী
তবে তিনি এ ব্যাপারে পরিসংখ্যান দিতে পারেননি
তিনি জানান ৮১টি ওয়ার্ডের ৬০টি চিকিৎসাকেন্দ্রে মাত্র ২০ টাকা নিবন্ধন ফি নিয়ে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে
রক্ত পরীক্ষার মাধ্যমে চার ধরনের ম্যালেরিয়া ডেঙ্গু ও ফাইলেরিয়া রোগী শনাক্ত করা হয়
তিনি নগরবাসীকে আপাতত মশারি ছাড়া না ঘুমানোর পরামর্শ দেন
এদিকে মশার বংশ বিস্তার ও মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধির জন্য নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী
তিনি বলেন মশা তিন মাইল দূরে উড়ে যেতে পারে
তাই পরিচ্ছন্ন এলাকায়ও মশার উৎপাত থাকতে পারে
তিনি জানান মেয়রের নির্দেশে এবার পর্যাপ্ত ওষুধ মজুদ করা হচ্ছে
নভেম্বর থেকে এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি ও মাইকে প্রচারণা চালানো হবে
প্রতি পাঁচ ওয়ার্ডে ৩০ সদস্যের পাঁচটি দল মশানিধন কার্যক্রম চালাবে
তিনি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান
বর্জ্য অপসারণ ও মশা নিধনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি মেয়র
নগরের বিভিন্ন স্থান থেকে আবর্জনা দ্রুত সরিয়ে ফেলা এবং মশানিধনের নতুন উদ্যোগের কথা বলেছেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম
তিনি বলেন নগরে মানুষ বেড়েছে
তাই আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি
